রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

করোনা সংকটে হিজরাদের খাদ্য সামগ্রী দিলেন এ্যানি লস্কর

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাটে করোনা সংকটে হিজরা বা তৃতীয় লিঙ্গ মানুষের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন এর সহধর্মীনি মহিলা আওয়ামিলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। তার নিজ এলাকা চুনারুঘাটে এ হিজড়া সম্প্রদায়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি কর্মহীন দিনমজুর অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সংকটময় সময় পার করছে বাংলাদেশও। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিজরা বা তৃতীয় লিঙ্গ মানুষেরা। এখন আগেরমত নেই বিয়ের আনুষ্ঠানিকতা তারা বরযাত্রীর গাড়ী থেকে বকশিস নিয়ে চলতো একদিন রাস্তায় না নামলে তাদের কপালে খাবার জোটে না। এরইমধ্যে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এমতাবস্থায় তারা এখন বেশিরভাগই অনাহারে দিনাতিপাত করছে।


এনি লস্কর বলেন করোনা ভাইরাসের আতঙ্কে যখন বিয়ের অনুষ্ঠান বন্ধ তখন এই হিজরাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। অনাহারে  এ সম্প্রাদয়ের লোক যখন দিশেহারা হয়ে পরেছে ঠিক সেই সময় কিছুটা হলেও হিজরাদের অভাব দুর করতে চেষ্টা করেছি। তিনি আরোও বলেন,যদি তারা কোন সমস্যায় থাকে তাহলে আমি আবারও সহায়তা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com