মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নবীগঞ্জে বিপুল পরিমান টিসিবির তেল ও চিনির বস্তা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

ছনি চৌধুরী, নবীগঞ্জ ঃ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় নোমান হোসেন নামের এক ব্যবসায়ীর দোকান ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজারে গুদামের ভিতরে অবৈধভাবে মজুদ করে রাখা টিসিবির ন্যায্যমূল্যে বিক্রয়ের বিপুল পরিমাণ সোয়াবিন তেল ও চিনির বস্তা উদ্ধার করেছে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ী নোমান হোসেনের ভাইসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো ব্যবসায়ী নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের পুত্র লিংকন রায় (৩০), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার পুত্র সিরাজ মিয়া (৪০), একই গ্রামের শফিক উদ্দিনের পুত্র আব্দুল কালাম, বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র আবুল কালাম (৪২)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবীগঞ্জের ইনাতগঞ্জ এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ও জগন্নাথপুরের আলীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ও নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানসহ একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে নোমান হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়। পরে ব্যবসায়ী নোমান হোসেনের ব্যবসায়ীক গোদাম পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজারে অভিযান চালায় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত। অভিযানে সহযোগীতা করেন জগন্নাথপুর থানার ওসি ইফতেখার চৌধুরী। অভিযানে গোদামের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা টিসিবির ৫ লিটার তেলের ১৯৬টি বোতল ও টিসিবির ৫০কেজির ৭৩টি চিনির বস্তা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ী নোমান মিয়া পালিয়ে যায়। এ সময় তার ভাইসহ ৫জনকে আটক করে পুলিশ। অভিযানের পর অসাধু ব্যবসায়ী নোমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, গোদাম থেকে টিসিবির ৫ লিটার তেলের ১৯৬টি বোতল ও ৫০কেজির ৭৩টি চিনির বস্তা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অপর দিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিল অসাধু ব্যবসায়ী নোমান। আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারেও টিসিবি পণ্য বিক্রি করছেন। সরেজমিনে এসে আমরা সত্যতা পাই। এ ব্যাপারে জগন্নাথপুর ও নবীগঞ্জ উভয় থানায়ই মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com