শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন বিদয় নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চরহামুয়া (নোয়াবাদ) এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন নামের ও স্কলছাত্র উপজেলা উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার ছেলে। সে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় সাইমন (১৫) নামে ৯ম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সে জেকেএন্ড হাইস্কুলের ছাত্র।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শামীমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটি যেস্থানে রয়েছে সেটি সদর উপজেলার আওতাধীন। তাই সদর থানা পুলিশকে অবগত করা হলে তারা লাশ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্র ইসমাইল হোসেনের মা শাহেনা বেগম জানান- শুক্রবার একই গ্রামের কদর আলীর ছেলে সাইমন তার পুত্র বিদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। শনিবার ছেলের নিখোঁজের বিষয়ে হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় সন্দেহভাজন এক স্কুল ছাত্রকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com