বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

আমুরোড বাজার পরিচালনা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবচেয়ে বড় আমুরোড বাজার পরিচালনা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ হল রুম ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

পরিচালনা কমিটির সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করেন ১২ জন প্রার্থী।

এর মধ্যে ১৮১ ভোটে মোশতাক আহম্মদ আখঞ্জী সহ-সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে এম এ বাতেন ২২৩ ভোটে, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আহমেদ ১৭৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ফয়সল আহমেদ ২৬৬ ভোটে নির্বাচিত হন। বাজারটিতে ঘর মালিক ও ব্যবসায়ীসহ ৪১৩ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

শান্তিপূর্ণ ও সুষ্টু ওই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেণ কাচুয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, কালিশিরি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, গাদিশাল সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া ও গেড়ারুক সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব আলী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ও তার পরিষদের সদস্যবৃন্দ। আইন শৃংখলা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন চুনারুঘাট থানার এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ।

নির্বাচন পর্যক্ষেণ করেন আহম্মাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, প্রাক্তন মেম্বার হাছান আলী, যুব নেতা জাকির হোসেন পলাশ, উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আজিজুল হক নাসির, সাংবাদিক জিলানী আখঞ্জী ও আব্দুল জাহির মিয়া প্রমুখ।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

উল্লেখ্য, উক্ত বাজার পরিচালনা কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com