বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে ৫ লাখ টাকার সেগুন গাছ উদ্ধার।৫ ইট ভাটাকে জরিমানা।২ করাতকল জব্দ।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৪ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর বাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার পাশ থেকে প্রায় ২৫০টি সেগুন গাছের টুকরা উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।এর আগে দেওরগাছ আদর্শ বাজার এর নিকট স্থাপিত অবৈধ করাতকলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি করাতকল জব্দ করে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

এদিকে উপজেলার ৫ টি ইট ভাটাকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেগুন গাছ উদ্ধার,করাতকল জব্দ ও ইট ভাটাগুলোকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা।

উপজেলার শানখলা ও চানভাংগা এলাকার ইটভাটাগুলোর লাইসেন্স না থাকা,ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা, বৈধভাবে মাটি ক্রয়ের কাগজ দেখাতে না পারা,শতকরা ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন(২০১৩)-এর বিভিন্ন ধারা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ইটভাটার ব্যবহৃত ভূমি সার্ভেয়ার কর্তৃক পরিমাপ করা হয়। ইট ভাটাগুলোকে ব্যবহৃত স্থানের সঠিক পরিমান ভূমি উন্নয়ন কর প্রদান করতে নির্দেশ প্রদান করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো ও জরিমানার পরিমাণ হলো,নিউ সোহাগ ১ লাখ টাকা,নিউ তরফ ৪০ হাজার,তিতাস ৪০হাজার,খোয়াই ৩০ হাজার ও শোভা ইটভাটাকে ৬০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড জানান,পর্যায়ক্রমে উপজেলার করাতকলসহ প্রত্যেকটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে উল্লেখিত বিষয়গুলোর তদারকি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com