মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

হবিগঞ্জে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪২২ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি।। হবিগঞ্জে ৪৫ টাকা কেজিতে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার পর হবিগঞ্জে এই প্রথম সরকারিভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় ৪টি মিনি ট্রাকে করে ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

এদিকে দুপুর ১২টায় টিসিবি বিক্রি কার্যক্রম শুরু করলেও এর অনেক আগে থেকেই পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্টস্থানে ভিড় জমান কয়েকশ মানুষ। পেঁয়াজ নিয়ে ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রথমবারের মতো হবিগঞ্জে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতিদিন চার স্থানে একটন (এক হাজার কেজি) করে মোট ৪ টন পেঁয়াজ বিক্রি হবে। প্রতিদিন ৪৫ টাকা দরে একজন ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রথম দিনে শহরের চৌধুরী বাজার, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, আরডি হল ও শায়েস্তানগরে পেঁয়াজ বিক্রি হয়।

প্রসঙ্গত, হবিগঞ্জে এখনও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com