বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

পুলিশ সুপারের আহবানে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দিলেন উত্তর সাঙ্গরবাসী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ শান্তিপূর্ণ ও দাঙ্গামুক্ত হবিগঞ্জ গড়ার লক্ষে দেশীয় অস্ত্র সংগ্রহের অভিযান শুরু করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএমপিপিএম)। তিনি গতকাল শনিবার আনুষ্ঠানিক ভাবে বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান ও আলোচনা সভা এবং সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামের সর্বশ্রেণীর হাজারো লোকজন জড়ো হন।

সভা শুরুর আগে উত্তর সাঙ্গর গ্রামের বিভিন্ন গোষ্টির প্রধান মুরুব্বীয়ানগনের নেতৃত্বে বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপারের কাছে জমা দেন। এর মধ্যে রয়েছে টেটা, ফিকল, বল্লমসহ প্রায় ২ হাজার অস্ত্র। এ সময় জমাদানকারীরা প্রতিজ্ঞা করেন আর দাঙ্গায় জড়াবেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, ‘হবিগঞ্জ একটি সুন্দর জেলা। এ জেলায় সম্ভাবনার অনেক কিছুই রয়েছে। বিশ্বের অত্যাধুনিক রিসোর্ট দ্যা প্যালেস রয়েছে এখানে। আছে চা-বাগানসহ পর্যটন এলাকা। গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তবে এ জেলার একটি দুর্নামও রয়েছে। সেটি হলো দাঙ্গা। দাঙ্গামুক্ত হলে এ জেলা দেশের ৩/৪টি জেলার মধ্যে ১টি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে’। তিনি আরো বলেন, ‘দাঙ্গা কখনও কারো জীবনে শান্তি ভয়ে আনবে না। দাঙ্গা অশান্তি বয়ে আনে। তাই আপনাদের এখন সময় দাঙ্গামুক্ত হওয়ার। যাতে পরবর্তী প্রজন্ম দাঙ্গা কি চিনে না’।

বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত এর সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক ধ্র“বেশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম ফজলুল হক, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম।

বক্তৃতা করেন, মন্দরী ইউনিয়ন চেয়ারম্যান শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ মিয়া, সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com