বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

শহরে নকল ধান বীজ তৈরীর কারখানার সন্ধান ॥ গুদাম সীলগালা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫০২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরে হাইব্রিড হীরা-২ জাতের নকল বীজ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। নামী-দামী কোম্পানির মোড়কে নকল বীজ তৈরি করে বাজারজাত করছেন কাজল রায় নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার অভিযানে এ সব ধরা পড়ে।

অভিযানের খবর পেয়ে দোকানের মালিক কাজল রায় দোকানে তালা দিয়ে সটকে পড়েন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের হীরা-২ এর নামে বিপুল পরিমান নকল মোড়ক ও বস্তা ভর্তি ধান বীজ দেখতে পান। পরে এসব জব্দ করে কারখানাটি সীলগালা করে স্থানীয় পৌর কাউন্সিলর পিয়ারা বেগমের জিম্মায় রাখা হয়।

স্থানীয়রা জানান, প্রায় ২ বছর ধরে শহরের জালালবাদ রোডস্থ আনোয়ারপুর আবাসিক এলাকার রোমা আক্তার নামে এক আমেরিকা প্রবাসির মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে কাজল রায় নকল ধান বীজ নামী-দামি কোম্পানির মোড়কে বাজারজাত করে আসছেন। কাজল রায় শহরের উমেদনগর এলাকার ডাঃ রামানন্দ এর পুত্র। কামড়াপুর পয়েন্টে হরেকৃষ্ণ এন্টারপ্রাইজ নামে তার আরেকটি বীজের দোকান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com