সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন যুগ্ম সচিব মাহতাব উদ্দিন ও ওসি শেখ নাজমুল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৭৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি স্কুল সমাপনী (পিএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহতাব উদ্দিন জমাদার ও চুবারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। (১৯নভেম্বর) মঙ্গলবার চান্দপুর বস্তি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা নেওয়ায় স্থানীয় শিক্ষা অফিসার, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনুর আক্তার, ইন্সট্রাক্টর মো. খায়ের উদ্দিন মোল্লা, কেন্দ্র সচিব মোঃ আমিনুল হক প্রমুখ।
এদিকে একই দিনে পৃথকভাবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি স্কুল সমাপনী (পিএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, নুর উদ্দিন সুমন প্রমুখ। ওসি তখন সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতির খবর নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com