সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শহরের শ্যামলীর ১ পরিবার শেফালীর জ্বালায় অতিষ্ট ॥ মা-ছেলের সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের আব্দুল মন্নান ও সেফালী খাতুনের অত্যাচার ও মারপিট থেকে বাচার জন্য সংবাদ সম্মেলন করলেন শহরের শ্যামলী এলাকার মৃত শামছু মিয়া পুত্র মাহাবুবুর রশিদ ও তার মা খায়রুন নেছা। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ৮ বছর পুর্বে শহরের সুলতান মাহমুদ পুরের গোলাম হোসেনের কন্যা শেফালী খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শেফালীর সন্দেহজনক ভাবে চলাফেরা শুরু করে। মোবাইল ফোনে থাকে ব্যস্ত। এমনকি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পরে। তাকে অনেক বুঝানোর পরও সে শান্ত হয়নি। উপরোন্ত আরও বেপরুয়া হয়ে উঠে। অবশেষে আমি নিরুপায় হয়ে তাঁর সম্পূর্ণ পাওনা দাওনা দিয়ে ৬ ফেব্রুয়ারী ১২ইং তারিখে শেফালীকে তালাক দেই। এদিকে শেফালী আমি বাড়িতে না থানার সুযোগে তার মামা উমেদ নগরের আব্দুল মন্নানকে নিয়ে আমার বাসায় এসে আমার মাকে মারপিট করে রক্তাক্ত জখম করে আমার সর্বস্ব লুটে নিয়ে যায়। এ ঘটনায় আমার মা খায়রুন্নেছা সদর হাসপাতালে দীর্ঘদিন ভর্তি হয়। এ ঘটনায় তাদের উপর একটি মামলা দায়ের করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় শেফালী ও আব্দুল মন্নান আমার বাসা নিয়ে একটি ভুয়া দলিল তৈরি করে। এ ঘটনায় আমার বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় জামিনে এসে তারা শেফালী ও মন্নানসহ তাদের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি তারা আমাদেরকে হত্যা করে লাশ গুম করবে বলে প্রচার করছে। তাই এ সংবাদ মম্মেলনের মাধ্যমে তারা বাচার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আইন শৃংখলা বাহিনী ও পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের মাধ্যমে উল্লেখিতদের দৃষ্টান্ত মূলক শাস্তী দাবী করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com