বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

নবীগঞ্জে প্রেমিকের সাথে বিয়ে না হওয়ায় প্রাণ দিল স্কুল ছাত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে প্রেমিকের সাথে বিয়ে না হওয়ায় প্রাণ দিল দেবিকা সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রী। দেবিকা সরকার উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের করিয়া গ্রামের প্রিয় চান সরকারের মেয়ে এবং রাজারানী সুভাষীণি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনাটি ঘটে। এদিকে, দেবিকার মৃত্যুর পর তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা।

স্কুল ছাত্রীর পিতা প্রিয় চান সরকার জানান, দেবিকার সাথে একই গ্রামের সিবাস সরকারের পুত্র সিএনজি চালক সন্তোষ সরকারের বেশ কিছুদনি যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে তারা একে অপরকে বিয়ে করবে বলেও সম্মত হয়। কিন্তু সম্প্রতি সন্তোষ কে বিয়ের জন্য চাপ দেয় দেবিকা। কিন্তু তাতে রাজি হয়নি সন্তোষ। সে দেবিকাকে বিয়েত করেনি বরং তার বিরুদ্ধে এলাকায় নানান অপপ্রচার শুরু করে।

আর এতে করে অপমান সইতে না পেরে দেবিকা নিজ ঘরে গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দেবিকার মৃত্যুর পর তার কাছে থাকা একটি চিরকুট আমরা পেয়েছি। যাতে তার সম্পর্কের কথা লেখা রয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, ঘটনাটি খতিয়ে দেখার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ জানান, দেবিকা সরকার নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষার করে মৃত ঘোষনা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত ছাড়া বলা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com