শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

লাখাইয়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যু ॥ হাতুরে ডাক্তার শংকর আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ লাখাইয়ে পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় তৌহিদ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পল্লী চিকিৎসক শংকর লাল রায়কে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়।

জানা যায়, রবিবার দুপুর ১২ টায় পার্শ্ববর্তী নাসির নগর উপজেলার কুলিকোন্ডা গ্রামের তৌহিদ মিয়া (৪৫) কোমরে ব্যথা নিয়ে পল্লী চিকিৎসক শংখর লালের নিকট আসেন। এসময় ওই চিকিৎসক মাত্র ১ মিনিটের ব্যবধানে তাকে পরপর ৪টি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণপরই মৃত্যুর কুলে ঢলে পড়েন তৌহিদ। বিষয়টি তৌহিদের স্বজনরা লাখাই থানা পুলিশকে অবহিত করেন। বিকাল ৩টায় লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী এবং পল্লী চিকিৎসক শংখর লাল রায়কে আটক করেন। আটক চিকিৎসক শংকর লাল রায় লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে রোববার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে অজয় চন্দ্র দেব (ওসি তদন্ত) জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিয়ে আটক পল্লী চিকিৎসক শংখর লাল রায়কে থানা থেকে ছাড়িয়ে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোর তদবির চালাচ্ছে। স্থানীয়রা জানান, শংখর লাল একজন হাতুড়ে চিকিৎসক। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অপচিকিৎসার বিভিন্ন অভিযোগ উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com