শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শণ করেছে শিক্ষার্থীরা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের সাথে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাইস্কুল মিলায়তনে এই সভায় শিক্ষার্থীরা মাদক ও জঙ্গিবাদ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।

এসময় শিক্ষার্থীরা নানান সামাজিক সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সাথে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু, অভিনেতা গোলাম রাব্বানী মিন্টু, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান শর্মী, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক সাথী, জীবন, দপ্তর সম্পাদক এস এম গোলাপ, তথ্য সম্পাদক সোহান চৌধুরী, নারী সম্পাদীকা হৃদিকা, সাংস্কৃতিক সম্পাদক হ্যাপী আক্তার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় তিনশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে, কখনো মিথ্যা কথা বলবে না, ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না বলে শপথ করেন। শপখ পাঠ করান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com