শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বিদেশ ফেরত পুত্রের লাশ নিয়ে ফেরার পথে লাশ হলেন পিতা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫৩৫ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।।  সৌদি আরবে মারা যাওয়া ছেলের মরদেহের কফিন বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে ফিরেছেন আলী আহমদ (৬০) নামে এক পিতা।

নিহত আলী আহমদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের আলী আহমদের ছেলে জজ মিয়া

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় কফিনবাহী অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচের খাদে পড়ে যায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত আলী আহমদের ছেলে জজ মিয়া (২২) প্রায় এক মাস আগে সৌদি আরবে মারা যান। শুক্রবার বিকেলে তার মরদেহের কফিন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দেরে এসে পৌঁছায়।

ছেলের কফিনটি নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন আলী আহমদ। অ্যাম্বুলেন্সটি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান হঠাৎ ভুল সাইডে চলে আসে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স চালক দুর্ঘটনা এড়াতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পার্শ্ববর্তী প্রায় ২০ ফুট নিচের একটি খাদে গিয়ে পড়ে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলের কফিন ও বাবার মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার পর পরিবারের লোকজন ছেলের মরদেহের কফিনটি বাড়িতে নিয়ে গেছেন। তবে নিহতের বাবা আলী আহমদের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। সেখানে সব প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com