শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হহবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭শ পিছ ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও সিএনজিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির (পুলিশ পরিদর্শক) মুর্শেদ আলম এর নেতৃত্বে দেবনগর গ্রামে অভিযান চালিয়ে সুরত আলীর ছেলে দিদারুল ইসলাম (দারুল)(৫০) কে ৭শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। একই দিন হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল হাসানের নেতৃত্ব একদল পুলিশ ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি সিএনজিসহ তাদের আটক করে। আটককৃতরা হল বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিগচ্ছ জাবেদ আলীর ছেলে সানোয়ার মিয়া (২৪), একই উপজেলার সৈয়দ টোলার ইদ্রিছ আলীর ছেলে জোবায়েদ মিয়া (৩০) ও সিএনজি চালক হেলাল মিয়া (২০)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান, আটকের সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com