সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে পিস্তল টেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩৮৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে ফিল্মি স্টাইলে পিস্তল টেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। এ দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্ত করা হয়েছে। তবে ধরিয়ে দিতে পারলে সদর থানার পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুন দিনে দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৩নং পুল এলাকায় মাদকদ্রব্য অফিসের নিচতলা থেকে পরিদর্শক মিজানুর রহমানের মোটর সাইকেলটি পাহাদারকে পিস্তল টেকিয়ে ছিনতাই করে নিয়ে যায়। অনেক খোজা-খুজির পর অবশেষে মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। এর পেক্ষিতে সদর থানার এসআই অমিতাভ ফুটেজ দেখে ছবি সনাক্ত করলেও ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে ছিনতাইকারীকে ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এদিকে পুলিশ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। তাদের দাবি অচিরেই ছিনতাইকারীসহ মোটর সাইকেল উদ্ধার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com