শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত ॥ নাইট গার্ডসহ আটক ৪

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুরে নাইটগার্ডসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা মুহিত মিয়া, নাইট গার্ড ফিরোজ মিয়া, আহাদ মিয়া ও জুয়েল মিয়া। বাহুবল মডেল থানার (ওসি) কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল কলেজের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিস রুমের দরাজ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকাসহ মূল্যবান জিসিনপত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও তচনছ করা হয় অফিসের যাবতীয় কাজগপত্র। ওসি আরো জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের সংশ্লিতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকালে পাহাড়াদার আহাদ মিয়া চুরির ঘটনাটি আমাকে অবগত করে। পরে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং পুলিশকে বিষয়টি জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাৎক্ষনিক একটি কমিটিও করে দেয়া হয়েছে। বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com