স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় মীর মো. ছায়েব আলী (৬০) নামে এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর মো. ছায়েব আলী চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply