শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সারাদেশে পতিত স্বৈরাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আহমুদুর রহমান আব্দাল এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় প্রতিবাদ সভায় আহমেদ আলী মুকিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আহমেদ আলী মুকিব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাস মুক্তিকামী মানুষের বিজয় ও স্বাধীনতার গৌরবের প্রতীক। পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস হতে পারে না। দেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি হবিগঞ্জ জেলার যে কোনো স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহবান জানান। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আব্বাস উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: কুহিনূর আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো: ফারুক আহমেদ, জেলা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, সোহেল আহমেদ, কাজী শামসুল হক শিমুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি মো: কামরুল ইসলাম, জেলা যুবদল নেতা এমদাদুল হক চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান বেলাল, সোয়েব রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জামিউর রহমান জামু, ইব্রাহিম খলিল সুহেল, শামসুল হক তালুকদার জুয়েল, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান, রফিকুর রহমান, হাসানুল হোসাইন সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আহমেদ নিরব, আতাউর রহমান রিপন, মো: সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুবদল নেতা ইকবাল মাহমুদ, কামরুজ্জামান, মো: মনজিল, মো: কাশেম, মো: ইসহাক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল মুর্শেদ, বিএনপি নেতা গোলাপ খান, স্বেচ্ছেসেবক দল নেতা আব্দুল বারিক লিটন, আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com