স্টাফ রিপোর্টার : গত রাত ৮.০০ ঘটিকায় ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়ন এর দৌলতপুর এলাকায় মোঃ আশিক মিয়া (১৯), পিতা: ফুল মিয়া, সাং-দৌলতপুর নামক এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবার ও এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উক্ত ঘটনার সত্যতা উদঘাটিত হয়। আটকৃত ব্যক্তির মা অভিযোগ এর বিষয়ে সাক্ষী প্রদান করেন এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় এবং একইসাথে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে ও মাদক নিয়ন্ত্রণে চুনারুঘাট উপজেলার সকল স্থানে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply