রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

পুরোনো কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা করা হয়েছে। তবে পুলিশের অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মাধবপুর উপজেলার হরষপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরোনো কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com