মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’ চুনারুঘাটে লোডশেডিং কমাতে ১০ মেগাওয়াট বিশেষ বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য শাম্মী আক্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার জিরা-ট্রাক জব্দ, মাদকসহ আটক ৪ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড

রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার বাসুল্লা রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ব্রিজে বালুমাটি বাহী ট্রাক্টর চলাচল করায় সড়কের সাথে ব্রিজটি এখন বেহাল অবস্থা। ব্রিজের বিভিন্ন স্থানে ফাঁটলসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষগণ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লক্ষাধিক মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ব্রিজ নির্মাণের পর অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মাটিবাহী ট্রাক, ট্রাক্টরের ফলে ব্রিজ রীতিমতো হুমকির মুখে পড়েছে। ব্রীজের এপ্রোচ ঝুকিতে আছে।

সরেজমিনে দেখা যায়, রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পাশাপাশিই অবস্থিত। এসকল প্রতিষ্টানের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রায় দুর্ঘটনায় পড়তে হয়েছে বালু বাহনের আনাগোনায়। এ নিয়ে শিক্ষার্থী সহ সাধারণ বাসিন্দাদের মানববন্ধন, আন্দোলনও হয়েছে। তবুও দেখা যায়, কোথাও কোথাও রাস্তার পাশে বড় বালুর ঢিবি সৃষ্টি করা হয়েছে। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

এছাড়া দীর্ঘদিন বালু উত্তোলনের ফলে ব্রিজটি হুমকির মুখে আছে।

এলাকাবাসীর দাবি যতদ্রুত সম্ভব ব্রিজ রক্ষায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা। এবং এপ্রোচ (ব্রীজ ও সড়কের সংযোগ মুখ) রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেয়ার দাবি জানান।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন বলেন,অচিরেই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com