সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’ চুনারুঘাটে লোডশেডিং কমাতে ১০ মেগাওয়াট বিশেষ বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য শাম্মী আক্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার জিরা-ট্রাক জব্দ, মাদকসহ আটক ৪ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড

হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রির্পোটার: গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরতে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে হবিগঞ্জের দুটি উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৫ জুলাই) আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপশাখা ও কোর্ট স্টেশন রোড উপশাখায় পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। এছাড়াও সংশ্লিষ্ট উপশাখার অফিসার ইন-চার্জ, ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং বিপুলসংখ্যক সম্মানিত গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন আমানত ও ঋণপণ্য, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং গ্রাহকসেবার নানা দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় গ্রাহকরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ধারাবাহিকভাবে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ আয়োজনের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com