মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুনারুঘাটউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, জাতীয় কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশে এবং খাস জমিতে পর্যায়ক্রমে বিপুল সংখ্যক গাছের চারা রোপণ করা হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com