মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক নারীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চুনারুঘাট থানা পুলিশ এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

অভিযান চলাকালে কালিনগর গ্রামের বাসিন্দা মোছা: লেবুচাঁন বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক-সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামের কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণ করা হয় এবং অবশিষ্ট মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com