মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগে উঠে স্কুল ছাত্রীর বিয়াই বাঘাডাইয়্যা গ্রামের রাজমিস্ত্রী সুজন মিয়ার বিরুদ্ধে।

সম্প্রতি ওই স্কুলছাত্রীকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পুলিশকে অবহিত করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চুনারুঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com