সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী পৃথক দুইটি অভিযানে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার (৮ মার্চ ২০২৬) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাদক পাচারকারীরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এসব গাঁজা ওই স্থানে লুকিয়ে রেখেছিল।
এর আগে একই দিন ভোররাতে রাজেন্দ্রপুর বিওপির টহল দল মাধবপুর উপজেলার জালুয়াবাদ এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে পাচারকালে মালিকবিহীন অবস্থায় আরও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com