মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে মা বাবাকে পিটিয়ে মাদকাসক্ত ছেলে কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:মুক্তিযোদ্ধা বাবা ও মাকে মারধর করে বাড়িঘর ছাড়া করা ও নেশার টাকার জন্য উচ্ছশৃঙ্খল আচরণ করার অপরাধে এক মুক্তিযোদ্ধা সন্তানকে ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এ দন্ডাদেশ দেন।

কাশিমনগর ফাঁড়ির এসআই শাহআলম জানান, চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে নাছির উদ্দিন (৩৭) প্রায়ই নেশার টাকার জন্য ও নেশাগ্রস্থ হয়ে মা বাবাকে মারধর করে। অবাধ্য ছেলের অত্যাচারে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও তার স্ত্রী। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আবুল কাশেম একটি অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ দন্ডাদেশ দেন।

মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, তার ৭ ছেলে মেয়ের মধ্যে নাছির উদ্দিন বড়। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করে। তিনি এবং তার স্ত্রী আত্মরক্ষার্থে অন্যত্র পালিয়ে রয়েছেন। নেশাগ্রস্থ জীবন উচ্ছশৃঙ্খল আচরণের কারণে প্রায় ৪ বছর আগে নাছির উদ্দিনের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে। তার যন্ত্রনা ও অত্যাচার থেকে রেহাই পেতে পিতা হয়ে পুলিশে সোপর্দ করেছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com