বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাদক উদ্ভার করতে গিয়ে হামলার শিকার পুলিশের ৫ সদস্য

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মাদক উদ্ধার অভিযানের সময় পুলি‌শ সদস্য‌দের ওপর হামলার খবর পাওয়া গে‌ছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ ) রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের হবে এমন খবরের ভিত্তিতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই তরিকুল ইসলাম ও কনেস্টবল জুয়েল সহ ৫ জন আহত হন। এর মধ্যে আহত এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে আশঙ্কাজনক কনস্টেবল জুয়েলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চুনারুঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আটকদের মধ্যে একজন নারী ও অপরজন ৭ জন পুরুষ হলেও তা‌দের নাম প‌রে প্রকাশ করা হ‌বে বলে জানায় পু‌লি‌শ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। রাতভর অভিযানে হামলাকা‌রী‌দের ৮ জন আট‌ক করা হয়েছে । বাকিদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com