বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে দুইজন অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

এস আর সুজন, চুনারুঘাট ॥ আমাদের চুনারুঘাট আমরাই সাজাবো এই স্লোগান কে সামনে রেখে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে দুইজন অসহায় ব্যক্তিকে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ২৬শে অক্টোবর রোজ সোমবার উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের কুতুব আলীকে ১৫ হাজার টাকা ও আব্দুল গণিকে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের আহব্বায়ক মোস্তাফিজ রউফ জুয়েল, চুনারুঘাট ব্লাড ব্যাংক এর প্রতিষ্টাতা মোঃ হাবিবুর রহমান, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের ৯নং রাণীগাঁও ইউপি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক জালাল আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান সম্মানিত সদস্য জুয়েল আহমেদ, মোঃ আশরাফুজ্জামান ইমরান, ফয়সল আহমেদ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই ব্যক্তির হাতে অনুদান তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, দুইজন অসহায় অসুস্থ ব্যক্তি অনেকদিন যাবত অসুস্থতায় ভূগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। আর্থিক অনুদান পেয়ে তারা চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের সংগঠনের সকল সদস্য, পৃষ্টপোষক ও উপদেষ্টা মণ্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com