শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মিরাশী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দুইজন অসহায় মহিলাকে আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৯০ বার পঠিত

এস আর সুজন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার ৯ নং রাণীগাঁও ইউনিয়নের মিরাশী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ৫নং ওয়ার্ডের দক্ষিণ মিরাশী গ্রামের অসহায় মহিলাকে (টিউমার অপারেশনের রোগী ) চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ১০ই অক্টোবর রোজ শুক্রবার অসুস্থ মহিলার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থসম্পাদকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এরআগে গত ২৫শে সেপ্টেম্বর রোজ শুক্রবার একই গ্রামের আরেকজন অসহায় মহিলাকে ( হার্টের রোগী) চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, দুইজন অসহায় অসুস্থ মহিলা অনেকদিন যাবত অসুস্থতায় ভূগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। আর্থিক অনুদান পেয়ে তারা সংগঠনের সকল সদস্য, পৃষ্টপোষক ও উপদেষ্টা মণ্ডলীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com