বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

ব‌ানিয়াচ‌ঙ্গে প্র‌শিক্ষণ প্রাপ্ত ইমাম‌ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫০ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধি: বা‌নিয়াচ‌ঙ্গে প্র‌শিক্ষণ প্রাপ্ত ইমাম‌ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বানিয়াচংয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ সোলায়মানের পরিচালনায় ইমাম সম্মেলনে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন হ‌বিগঞ্জ ২ এর সংসদ সদস্য এড‌ভো‌কেট অাব্দুল ম‌জিদ খান প্রধান অ‌তি‌থির ব্যক্ত‌বে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করায় বর্তমানে ইমামগণ স্ববলম্বী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রান। আরও বক্তব্য রাখেন. মাওলানা আব্দাল হোসেন খান, কাজী মাওলানা আতাউর রহমান, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা আফরোজ মিয়া, ক্বারী মাসুদুর রহমান, মাওলানা তাফসির আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন, এমপি আব্দুল মজিদ খানের একান্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মী আশিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়র সহসভাপতি শেখ সফিকুল ইসলাম সফিক, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম তালুকদার’ প্রমুখ।
এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, দেশে ৭ লক্ষাধিক মসজিদে প্রতি শুক্রবারে প্রায় ৪ কোটি মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসেন। তাই প্রতি সপ্তাহে একসাথে ৪ কোটি মানুষকে সঠিক পথে চলার সুপরামর্শ দিয়ে ইমামগণ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।
ইমামগণ তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে যাওয়ায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাছ চাষ, গবাধি পশু পালন, প্রাথমিক চিকিৎসাসহ ৬ টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করায় ইমামগণ আজ নিজেরাই স্বাবলম্বী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com