বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম দম্পতিকে হত্যার হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৩২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে এক শিক্ষক দম্পতিকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে একটি মহল এমন অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিন খড়কী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও তার স্ত্রী মাহবুবা শিরিন কে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে খড়কী গ্রামের একটি প্রভাবশালী মহল এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নজরুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ জুন ২০২০ ইং নজরুল ইসলামের শ্যালক সাইফুর রহমান মুর্শেদ কে ভাড়াটিয়া খুনী দিয়ে খুন করে তার স্ত্রী হাসিনা বেগম। এ ঘটনায় শিক্ষক নজরুল ইসলাম ও তার স্ত্রী তীব্র প্রতিবাদ করলে আত্মীয়তার সূত্র ধরে হাসিনা বেগমের আত্মীয়রা তাদের প্রাণনাশের হুমকি ও স্কুলে অর্থ আত্মসাতের অভিযোগ করে যাচ্ছে।
এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আলী আকবর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আরেকটি অভিযোগে শিক্ষক দম্পতি নজরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা মাহবুবা শিরিনের বিপক্ষে অর্থ আত্মসাতের অভিযোগ করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই জানান,নজরুল ইসলাম ও তার স্ত্রী খুবই ভালো মানুষ।সুষ্ঠুভাবে তারা পরিচালনা কমিটির সাথে পরামর্শ করে স্কুল পরিচালনা করে যাচ্ছেন। খুনের মামলা থেকে বাঁচতে একটি মহল তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও হুমকি প্রদান করছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি।অভিযোগের সত্যতা যাচাই পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com