বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহেদের বিরুদ্ধে ১৬০টি অভিযোগই তদন্ত করবে র‍্যাব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ রিজেন্টের শাহেদের বিরুদ্ধে জমা পড়া ১৬০টি অভিযোগই তদন্ত করবে বলে জানিয়েছে র‌্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানায় সংস্থাটি। প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা কোথায় রেখেছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।
রিমান্ডের ৬ষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাপারে দায়িত্ব নেয় র‍্যাব। দশদিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড ১৯ চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি। যার সবই নানা কৌশলে অন্তত ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায় রিমান্ডে তার হদিস জানতে চাইবে র‍্যাব।
র‍্যাব কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট তথ্য নিয়েই শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি অন্যান্য সূত্র থেকে যে অভিযোগ পেয়েছি সেগুলো জানতে চাওয়া হবে।
সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ সাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।
আরো পড়ুনঃ শাহেদের নামে এখনো মামলা নিতে গড়িমসি!
তিনি আরো বলেন, সাতক্ষীরায় যে মামলা করা হয়েছে, সেই প্রেক্ষিতে সেখানে রিমান্ড আবেদন করবো।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com