বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪০৫ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরের সিমনা ছড়া, তেলানিয়া ছড়া, অলইলল্লা ছড়া দিয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে শাহজাহানপুর, আন্দিউড়া ও জগদীশপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা, রাস্তা ঘাট তলিয়ে গেছে। শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া ব্রিজের বিকল্প সড়কটি ভেঙ্গে গেছে। এতে করে মাধবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ নোয়াহাটি মনতলা সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শাহজাহানপুর ইউনিয়নের আবুল খায়ের মেম্বার জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সড়কটি ভেঙ্গে গেছে। এছাড়া ছড়ার দুই পাড় ভেঙ্গে অনেক ফসলি জমি তলিয়ে গেছে। আন্দিউড়া ইউনিয়নের সাথে শাহজাহানপুর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাটি ও পানিতে তলিয়ে গেছে। জগদীশপুর ইউনিয়নের বরধলিয়া এলাকায় তেলানিয়া ছড়ার পানি ডুকে অনেক ফসলি জমি ও রাস্ত ঘাট তলিয়ে গেছে। আন্দিউড়া ইউনিয়নের বাসুদেব জানান, পূর্ব আন্দিউড়া বিলের সব জমি ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। বিশেষ প্রয়োজনে অনেক কষ্ট করে হাঁটু পানি ভেঙ্গে বাজারে এসেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com