বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

চুনারুঘাটে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হল ৭ বছরের শিশু ইভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- চুনারুঘাটে নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল ৭ বছরের শিশু ইভা। ইভা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আল আমিনের কন্যা। রোববার রাত ৯ টার দিকে উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকল্পে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, শিশু ইভা শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও সে তার পরিবারের সদস্যদের সাথে পানছড়ি আশ্রয়ন প্রকল্প কালীনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে খেলাধুলার এক পর্যায়ে রাত ৮ টার দিকে সে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এদিকে, শিশু ইভার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। লাশ উদ্ধারের পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন তারা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com