বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

শাহেদ-সাবরিনাকে নিয়ে যে নতুন তথ্য জানাল ডিবি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ কোভিড সুরক্ষা সামগ্রী নিয়েও জালিয়াতি করেছেন শাহেদ। ঝুঁকিতে ফেলেছেন চিকিৎসকদের। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে ব্রিফিং-এ কথা জানায় ডিবি।
এদিকে চিকিৎসক হিসেবে প্রভাব খাটিয়েই সাবরিনা দুর্নীতি করতেন বলেও জানানো হয়। তাদের সহযোগিতাকারীদেরও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেয়া হয় ব্রিফিং-এ।
প্রতিদিনই বেরিয়ে আসছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণার নতুন নতুন তথ্য। যা দেখে বিস্মিত খোদ তদন্তকারী কর্মকর্তারাই।
শাহেদের ১০ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুধু স্বাস্থ্যখাতে দুর্নীতি নয় চিকিৎসকদের জন্য নিম্নমানের কোভিড সুরক্ষা সামগ্রী সরবরাহেরও প্রমাণ পেয়েছেন তারা।
ডিবি অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, শুধু স্বাস্থ্যখাতে নয় অন্যান্য খাতেও প্রতারণা করেছেন। এছাড়া শিক্ষাখাতেও রয়েছে তার প্রতারণা।
স্বাস্থ্যকর্মীদের যেসব প্রটেকটিভ জিনিস ব্যবহারের জন্য দেয়া হত, সেগুলো নিম্নমানের ছিল। এসব মানসম্মত না হওয়ায় আমাদের ধারণা ডাক্তাররা আক্তান্ত হয়েছেন।
জেকেজি চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ চৌধুরীর দ্বিতীয় দফার রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ বিষয়ে পুলিশ জানায়, চিকিৎসক হিসেবে প্রভাব খাটিয়েই দুর্নীতি করতেন তিনি।
তিনি আরো বলেন, সাবরিনা ডাক্তার হিসেবে তার যে ফেসভ্যালু, তার যে পরিচিতি সেটা চ্যালেঞ্জ করে বিভিন্ন জায়গায় প্রতারণা করেছেন।
বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টতার ভিত্তিতেই সাবরিনা এবং শাহেদ প্রতারণা করতেন জানিয়ে তাদের সহযোগিতাকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com