বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে কোভিড ১৯ করোনা রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৮০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার ৪নং ওয়ার্ড গুদামপাড়া এলাকার ১৮ বছর বয়সী ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
মাধবপুর পৌরসভায় ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায় বাড়িটি উপজেলা প্রশাসন কর্তৃক লক ডাউন করা হয়। করোনার সংক্রমনের হার ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে মাধবপুর উপজেলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৬ জুন মাধবপুর পৌরসভার ১৮ বছর বয়সী ব্যক্তির করোনা পজিটিভ রোগীর বাসায় উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার লকডাউনকৃত পরিবারটিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে জি আর এর ৪০ কেজি চাল এবং খাদ্যসামগ্রী প্রদান করেন। হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এস আই সহ আরো ৪ জন নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মাধবপুরে মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। একজন নারী স্বাস্থ্য কর্মী মারা গেছেন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com