রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

বিজিবির অভিযানে মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৫০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের হরষপুর বিওপির নায়েব রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর থেকে ধর্মঘর এলজিডি রাস্তার আমবাড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করে। আটককৃত পাচারকারীরা হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আরজু মিয়া (২৮)এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (২৪)।
আটককৃত গাঁজা পাচারকারীদের ১৫ জুন সোমবার বিকেলে মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে,মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের কারাদণ্ড ও আটককৃত দুই জনকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com