শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

এম্বুলেন্সে গাঁজা পাচার ॥ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ এম্বুলেন্সে গাজা পাচার করতে গিয়ে জনতার হাতে পাকরাও হয়েছে চালকসহ তিনজন। শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার শানখলা বাজার এলাকায় গাঁজা নিয়ে পাচারকালে ৩ কারবাররিকে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশের হাতে গাঁজা সহ তাদেরকে তুলে দেয়া হয়। আটকরা হলেন-হাপ্টারহাওর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মনা মিয়া(২৫), বড়াইল গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ শরিফ উদ্দিন (২২), মোঃ রউফ মিয়ার ছেলে আশিক মিয়া(২৫)। এসময় ১৫ কেজি গাঁজা, মোটরসাইকেল ও এম্বুলেন্স গাড়ি যার নং চট্ট মেট্রো চ- ১১ -৩৩ ৭৬ জব্দ করা হয়। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, একটি এম্বুলেন্স লেখা গাড়িতে করে গাঁজার চালান পাচার কালে স্থানীয় লোকজন আটক করে আমাদেরকে খবর দেয় পরে আমরা গাঁজা ও তিন কারবারিকে গ্রেফতার করি। গাঁজাসহ এম্বুলেন্স লেখা গাড়ি ও মোটর সাইকেল জব্দ করা হয়। খোঁজ নিয়ে জানাগেছে আটক যুবকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ীতে স্টিকার ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com