শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরে বৃষ্টির সময় শিশুকে ধর্ষন: ধর্ষক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪২৭ বার পঠিত

শেখ জাহান রনি,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বৃষ্টির সময় ঘরে ডেকে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষন করেছে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনার সাথে অভিযুক্ত যুবক হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে।সে ওই গ্রামের তকদির হোসেনের পুত্র।পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়,বৃহস্পতিবার দুপুরে নিঝুম বৃষ্টির সময় হৃদয় মিয়া প্রতিবেশি ৯ বছরের শিশুকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।পরে শিশুটি কান্নাকাটি করে তার মাকে ঘটনা জানায়।খবর পেয়ে পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করে থানায় আটক রেখেছে।মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক বেলাল হোসেন বলেন,ঘটনায় ধর্ষিতার মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com