রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

চুনারুঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ বছরের একটি শিশু মারা গেছে। আজ শনিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করার ঘণ্টাখানেক পর শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘শিশুটি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিল। চিকিৎসার জন্য এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিল। এ অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আজ হবিগঞ্জ থেকে সিলেট পাঠানো হলে বিকেল ৫টার দিকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা দোলন চন্দ্র দে জানান, চুনারুঘাটের চা শ্রমিকের সন্তান শিশুটি ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার ২২ বছর বয়সী চাচাতো ভাইও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।’
এদিকে, একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হবার পর চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com