শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে এনটিসি পরিচালক সাংবাদিক সালেহ উদ্দিনের মতবিনিময় আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে এনটিসি পরিচালক সাংবাদিক সালেহ উদ্দিনের মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার চন্ডিছড়া চা বাগানের এনটিসি বাংলোতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর পরিচালক ও সাংবাদিক সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান এবং সাংবাদিক চন্দনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, চা বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও জানান, তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে এবং চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে।

এ সময় এনটিসি পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com