বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বানিয়াচঙ্গে দুই মহল্লার ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ ॥ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৪৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ ও ১০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বানিয়াচং উপজেলার নন্দীপাড়া বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড় মহল্লার দুই যুবকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। তাদের হাতাহাতির বিষয়টি দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদানো গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ ও ১০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com