বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে চেকপোস্টে পুলিশের উপর অতর্কিত হামলায় ৩ পুলিশ সদস্য আহত ॥ গুলি ও পিস্তলসহ ২ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪৩০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে চেকপোস্টে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। এতে এক এএসআইসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় এএসআই জিয়াউর রহমান ও কনস্টেবল সানোয়ার হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কনস্টেবল রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সন্ধা থেকেই এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পাহাড় ঘেড়া অঞ্চল ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় চেকপোস্ট বসান তারা। চেকপোস্ট বসানোর এক পর্যায়ে ১টি মোটর সাইকেল ও প্রাইভেটকার নিয়ে আসা বেশ কয়েকজন যুবককে তল্লাসী করার চেষ্টা করেন। এসময় সংঘবদ্ধ ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। এতে ডাকাত ও পুলিশ সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা পুলিশ সদস্যদের মারধোর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটর সাইকেল আরোহী দুই ডাকাতকে ২ রাউন্ড গুলি ও পিস্তলসহ আটক করা হয়। আটককৃতরা হল, নরসিংদি এলাকার আব্দুস সোবহান সুমন ও বাইজিদ মিয়া।

মাধবপুর থানার (ওসি) তদন্ত মোঃ গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই তাদের কে গ্রেফতার করা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্নিগ্ধ জ্যুতি চৌধুরী জানান, ৩ জনের মধ্যে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান এবং তাদেরকে শান্তনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com