বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

মাধবপুরের সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বড়ভাইকে হত্যা ॥ ছোট ভাই ও তার স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর এবদাল মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামী ছো ভাই ও তার স্ত্রীকে বি-বাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব। সোমবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হলেও মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এর সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। গ্রেফতারকৃত আসামীরা হল মাধবপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত হাজী গোলাম ফজল এর ছেলে মোঃ আবুল বাশার ওরফে কামাল (৪০) ও তার স্ত্রী কোহিনুর আক্তার (৩৫)।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান, মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে বি-বাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আখাউড়ার জাঙ্গাল এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মৃত এবদাল মিয়ার সাথে তার ছোট ভাই কামাল মিয়ার জমিজায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

গত ২২ অক্টোবর নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে একই দিনে বিকেলে স্থানীয় চৌমুহনী বাজার থেকে একটি মোটর সাইকেলে এবদাল মিয়া বাড়িতে ফিরছিলেন। পথে ঘাতক তার ছোট ভাই কামাল মিয়ার নেতৃত্বে একদল লোক তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে প্রচন্ড রকমের মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় এবদাল মিয়াকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তারা মাধবপুর থানার নিয়মিত মামলার আসামী। তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com