রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ*

বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা॥ বাহুবলে গ্রামবাসী ও সিপিবি কোম্পানী মুখোমুখী ॥ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাহুবলে পরিবেশ ইস্যুতে মুখোমুখী অবস্থানে সি.পি.বি কোম্পানী ও গ্রামবাসী। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা। অনাকাঙ্খিত-অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।

অনুসন্ধানে জানাযায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে স্থাপিত সি.পি.বি কোম্পানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষনের অভিযোগ করে আসছেন গ্রামবাসী। তাদের দাবী, কোম্পানীতে উৎপাদিত মোরগের বিষ্টার প্রচন্ড দূর্গন্ধে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। কোম্পানীর পার্শ্ববর্তী বিহারীপুরসহ একাধিক গ্রাম হয়ে পড়েছে বসবাসের প্রায় অযোগ্য। বাড়ছে নানা রকম রোগ-বালাই। শুরু থেকেই গ্রামবাসী বিষয়টির প্রতিবাদ করে আসলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে ভুক্তভোগী জনসাধারনের মধ্যে দিনে-দিনে বাড়তে থাকে ক্ষোভ। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারো প্রতিবাদে নামেন গ্রামবাসী। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে কোম্পানী কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দেয়া হয় মামলা দিয়ে হয়রানীসহ নানা হুমকি-ধমকি। উপায়ন্তর না দেখে গ্রামবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে দেয়া হয় লিখিত অভিযোগ। তারপরেও একবিন্দু টনক নড়েনি কর্তৃপক্ষের। পরে গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে আরো বেশি তেলে-বেগুনে জ্বলে উঠে কর্তৃপক্ষ। এ অবস্থায় বলা যায়, উভয়পক্ষই এখন মুখোমুখী অবস্থানে।

গ্রামবাসীর অভিযোগ, দিন-দিন বেড়েই যাচ্ছে হুমকি-ধমকি। কোম্পানী কর্তৃপক্ষের একগুয়েমী-একরোখা ও অনড় অবস্থানের কারনে পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ। যেকোন সময় ঘটতে পারে ক্ষোভের বিস্ফোরণ। শান্তি প্রিয় এলাকাটি হয়ে উঠতে পারে উত্তপ্ত। সচেতন মহলের আশঙ্কা, বিষয়টি নিয়ে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত-অপ্রীতিকর ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্নয়ে যতদ্রুত সম্ভব বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com