বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

শহরের প্রভাবশালী ডাক্তার আবু সুফিয়ানের ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এবার প্রভাবশালী শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের ভবনের ২য় ও ৩য় তলার আংশিক ভেঙ্গে ফেলা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে ওই ভবনটির অংশ বিশেষ উচ্ছেদ করা হয়। এসময় শতশত উৎসুখ জনতা ওই এলাকায় ভীড় জমায় এবং স্বস্থি প্রকাশ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে পুরাতন খোয়াই নদী পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে, উচ্ছেদ অভিযানের বিষয়টি এখন সর্বত্রই আলোচিত। আলাপচারিতায় জেলা প্রশাসনের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহলসহ বহু সাধারন মানুষ। শহরবাসির দাবী, পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রম শেষ করে শীঘ্রই যেন নদীর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

প্রসঙ্গত, উচ্ছেদ অভিযানের শুরু থেকেই প্রভাবশালী ডাক্তার আবু সুফিয়ানের ভবনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম শংকা ছিল। অনেকেরই ধারণা ছিল, শেষ পর্যন্ত ভবনটিতে হাত দেয়া হবে না। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভবনটির অংশ বিশেষ উচ্ছেদ করা হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com