বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

নবীগঞ্জের দেবপাড়া ও মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচন আজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ওই দুই ইউনিয়নে। চেয়ারম্যান পদে দুটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে দেবপাড়া ইউনিয়নে ৫ জন এবং নোয়াপাড়া ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। তবে প্রত্যেকটি ইউনিয়নেই ত্রি-মুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সাধারণ ভোটারা।
দেবপাড়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী মুহিত চৌধুরীর (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও টানা ৫ বারের সাবেক চেয়ারম্যান আ.খ.ম. ফখরুল ইসলাম কালাম (আনারস),

অপর বিদ্রোহী প্রার্থী ওই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদের (জাবেদ আলী)-এর পুত্র যুবলীগ নেতা শাহ রিয়াজ নাদির সুমনের (চশমা), অপরদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এডভোকেট জালাল আহমেদ (ঘোড়া) ও অপর স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম (মোটর-সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

নোয়াপাড়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের দলীয় মনোনয়নে (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মোজাহিদ বিন ইসলাম (নৌকা), মোঃ আদম খা (স্বতন্ত্র), এসএম জাবেদ (স্বতন্ত্র) ও মোঃ মহিউজ্জামান (স্বতন্ত্র)।
উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর এবং ১৭ জুলাই নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করে তফসিল দেয় নির্বাচন কমিশন। এ প্রেক্ষিতে আজ ১৪ অক্টোবর ওই ইউনিয়নে উপ-নির্বাচন।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, নির্বাচন কে সুষ্ঠ করতে সব রকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কোন ধরনের অনিয়ম করতে দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভুমিকা পালন করা হবে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান জানান, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচার-প্রচারনা শেষে প্রার্থীদের মধ্যে নিরব ভূমিকা দেখা যাচ্ছে। তবে অনাকাঙ্কিত ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন তৎপর থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com