সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ বাহুবল উপজেলায় পানিতে ডুবে সিয়াম আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল সিয়াম। এ সময় সকলের অগোচরে পার্শ্ববর্তী একটি ডুবায় পড়ে যায় সে। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন ডুবা থেকে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ লায়লা কামরুল জানান, ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

সিয়াম পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com